1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শুরুতেই আঘাত হানলেন তাসকিন আহমেদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

শুরুতেই আঘাত হানলেন তাসকিন আহমেদ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

জিম্বাবুয়ের ইনিংসের শুরুতেই আঘাত হানলেন তাসকিন আহমেদ। ইনিংস ও নিজের প্রথম ওভারের শেষ বলে ওপেনার টিনাশে কামুনহুকামউই (১) সাজঘরে ফেরালেন এই পেসার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে ১ উইকেটে ১১ রান করেছে জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে আছেন ওপেনার তাদিওয়ানাশে মারুমানি (৬) ও উইকেটরক্ষক রেগিস চাকাবা (১)।

বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।

রবিবার হারারেতে দুপুর ১.৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে দুই দল।

লিটন দাসের সেঞ্চুরি ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে প্রথম ম্যাচ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ওয়ানডেতে জিততে হবে ব্রেন্ডন টেলরদের।

অন্যদিকে এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেবে সফরকারী বাংলাদেশ।

দ্বিতীয় ওয়ানডেতে তামিম ইকবালরা মাঠে নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে। তবে দুটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। দলে ফিরেছেন অভিজ্ঞ সিকান্দার রাজা। এ ছাড়া একাদশে আছেন টিনাশে কামুনহুকামউই। তাদের জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন রায়ান বার্ল ও টিমিসেন মারুমা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন