1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আজ টাইগারদের প্রস্তুতি ম্যাচ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

আজ টাইগারদের প্রস্তুতি ম্যাচ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

সফরের একমাত্র টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এবার ওয়ানডে মিশন শুরু করতে যাচ্ছে টাইগাররা।

তার আগে প্রস্তুতির শেষ সুযোগ পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বুধবার দুপুর একটায় হারারের তাকাসিঙ্গা স্পোর্টস ক্লাবে প্রস্তুতি ম্যাচে নির্বাচিত জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে মাঠে নামছে তামিম ইকবালের দল।

টেস্ট সিরিজের পর বিশ্রামে থাকার তেমন সুযোগ হয়নি বাংলাদেশের। রবিবার টেস্ট শেষ হওয়ার পর সোমবার থেকেই ওয়ানডের অনুশীলন শুরু করেন তামিমরা।

ইতিমধ্যে ঢাকায় ফিরেছেন টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হকসহ ৭ ক্রিকেটার। আর হারারেতে গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়ানডে স্কোয়াডে থাকা সদস্যরা।

ওয়ানডে সিরিজের আগে নির্বাচিত জিম্বাবুয়ে একাদশের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

হারারেতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ জুলাই থেকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন