1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কোপা আমেরিকা ফাইনালের সেরা খেলোয়াড় দি মারিয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

কোপা আমেরিকা ফাইনালের সেরা খেলোয়াড় দি মারিয়া

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
গোলের পর দি মারিয়া

অনলাইন ডেস্ক।।

বড় ম্যাচে জ্বলে উঠার অনেক নজির আছে আনহেল দি মারিয়ার। ক্লাব ক্যারিয়ারে অনেকবার তার প্রমাণ দিয়েছেন। তবে এবার যেন সেসবকে ছাড়িয়ে গেলেন।

দীর্ঘ ২৮ বছর পর যে আর্জেন্টিনা প্রধান কোনো টুর্নামেন্টের শিরোপা জিতেছে, তার পেছনে লিওনেল মেসির অবদান থাকলেও ফাইনালের নায়ক দি মারিয়া। পিএসজি ফরোয়ার্ডের একমাত্র গোলেই তো আর্জেন্টিনার এমন বাধভাঙা শিরোপা উৎসব।

মারাকানার ফাইনালে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে রদ্রিগো ডি পলের পাস থেকে ২২তম মিনিটে গোলটি করেন দি মারিয়া। কোচ লিওনেল স্কালোনি তাকে শুরুর একাদশে রাখারও প্রতিদান পেলেন। এর আগের ম্যাচগুলোতেও বদলি হিসেবে নেমে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন পিএসজি উইঙ্গার।

অফ ফর্মে থাকা নিকোলাস গনজালেসকে বসিয়ে ২-৪-৪ ফরমেশনে সাজানো একাদশে দি মারিয়াকে নামান কোচ স্কালোনি।

আর্জেন্টিনর জাতীয় দলের জার্সিতে এটি তার ২১তম গোল। ব্রাজিলের বিপক্ষে প্রথম ও কোপা আমেরিকায় চতুর্থ। তার এই গোলে ফাইনালের নায়ককে বেছে নিতে কষ্ট হয়নি কনমেবলের। ফাইনালের ম্যাচ সেরা হয়েছেন দি মারিয়া।

৭ বছর আগে এই একই মাঠে সতীর্থদের কান্না দেখেছিলেন তিনি। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে মারাকানায় জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে হেরে যায় আর্জেন্টিনা। সেই ম্যাচে চোটের কারণে বেঞ্চে বসা ছিলেন দি মারিয়া।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন