1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সৌদি আরবে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ২০ জুলাই - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সৌদি আরবে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ২০ জুলাই

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
সৌদি আরবে চাঁদ দেখার আয়োজন

অনলাইন ডেস্ক।। 

সৌদি আরবে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ২০ জুলাই। শুক্রবার রাতে দেশটির সুপ্রিম কোর্ট এ তথ্য দিয়েছে।

সৌদি গেজেট জানায়, শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে রবিবার হজ ও কোরবানির মাস শুরু হবে। আর দেশটিতে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ২০ জুলাই।

সুপ্রিম কোর্ট জানায়, ১০ জুলাই হবে সৌদি আরবে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী ২০ জুলাই জিলহজ মাসের দশম দিন দেশটিতে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এর আগের দিন ১৯ জুলাই হবে আরাফাতের দিন।

ঈদুল আজহার পাশাপাশি জিলহজ মাসে পবিত্র হজ পালন করে থাকেন ইসলাম ধর্মাবলম্বীরা। তবে গত বছরের মতো এবারও করোনার কারণে শুধু সৌদি আরবের বাসিন্দারা হজে অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, অনলাইনের মাধ্যমে ৬০ হাজার হজ প্রত্যাশীর নিবন্ধন সম্পন্ন হয়েছে। গত মাসের মাঝামাঝি অনলাইনে নিবন্ধনের জন্য বিশেষ একটি সাইট খুলে দেওয়া হয়। প্রথম চব্বিশ ঘণ্টার মাঝেই চার লাখের বেশি মানুষ আবেদন করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন