1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ব্রাজিল ৫-০ গোলে জিতবে: বলসোনারো - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

ব্রাজিল ৫-০ গোলে জিতবে: বলসোনারো

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।। 

‘চিরশত্রু’ আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে ৫-০ গোলে হারানোর ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

দক্ষিণ আমেরিকান নেতাদের সঙ্গে অনলাইন বৈঠকে প্রতিবেশী দেশের আলবার্তো ফার্নান্দেজকে উদ্দেশ্য করে বলসোনারো এ কথা বলেন।

‘মারাকানায় শুধু লড়াই হবে। ব্রাজিল ৫-০ গোলে জিতবে।’

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই এমন উত্তেজনা। এটি শুধুমাত্র খেলোয়াড়দের মাঝেই থাকে না। ছড়িয়ে যায় দুই দেশের প্রতিটি অলিতে, গলিতে। সারা বিশ্বের ঘরে-ঘরে। তাতে এভাবে সরাসরি যোগ দেন সর্বোচ্চ পর্যায়ের নেতারাও।

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলসোনারো বলেন, ‘আমি ম্যাচের ফলাফলও বলে দিতে চাই, ৫-০। হাত উঁচিয়ে আমি বলছি, আমরা ৫-০ ব্যবধানে জিতব। তবে এই ম্যাচের পর ব্রাজিল অবশ্যই আর্জেন্টিনাসহ প্যারাগুয়ে-উরুগুয়ের মঙ্গল কামনা করবে।’

আগামী রবিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে দুই দল। প্রায় ১৪ বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছেন মেসি-নেইমাররা।

ক্যারিয়ারজুড়ে দেশকে একটা বড় ট্রফি দিতে না পারা মেসির জন্য হাহাকার ঘোচানোর এটি মোক্ষম সুযোগ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন