1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মেসিকে বেতন দেয়ার সামর্থ্য নেই কোনো ক্লাবের: লা লিগা প্রধান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

মেসিকে বেতন দেয়ার সামর্থ্য নেই কোনো ক্লাবের: লা লিগা প্রধান

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।। 

নভেল করোনাভাইরাসের এই সময়ে ক্লাবগুলো যেভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছে তাতে লিওনেল মেসিকে বেতন দেয়ার সামর্থ্য দেখছেন না লা লিগার প্রধান হাবিয়ের তেবাস।

সংবাদ সম্মেলনে তেবাস এই প্রসঙ্গ তুলেছেন ম্যানচেস্টার সিটির কথা বলতে গিয়ে। তার দাবি, বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগ পর্যন্ত মেসি যে বেতন পেতেন সেটি দিতে পারবে না সিটি।

৩০ জুন পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি ছিল বার্সার। সেটি শেষ হওয়ায় তিনি এখন ফ্রি এজেন্ট। করোনাকালে বার্সারও যে অবস্থা যাচ্ছে, তাতে তারাও মেসির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। কোপা আমেরিকার পরে চুক্তি হয় কি না, হলেও কীভাবে হয়, সেটি এখন দেখার বিষয়।

মেসিকে গত মৌসুমেও পেতে চেয়েছিল প্রিমিয়ার লিগের দল সিটি। লাইনে আছে পিএসজিও।

সিটির দীর্ঘদিনের সমালোচক তেবাস বলছেন, ‘আগের শর্তে মেসি সই করতে পারবে না, এটি সত্যি অসম্ভব। শুধু বার্সেলোনা নয়-ইউরোপের কোনো ক্লাবেরই সামর্থ্য নেই তাকে আগের পারিশ্রমিকে নেয়ার।’

‘সিটি ২৭০ মিলিয়ন ইউরো লস করলে অবশ্যই তারা মেসির কথা ভাববে না। পিএসজিও বিশাল লোকসানে-তাই তারা মেসিকে নিতে পারবে না। যদি তারা এটি করে তাহলে ফিনান্সিয়াল ডোপিং হবে।’

তেবাস ‘ফিনান্সিয়াল ডোপিং’ বলতে ক্লাবের বাইরে থেকে টাকার জোগানের কথা বুঝিয়েছেন। মালিকপক্ষ যখন পছন্দের কোনো খেলোয়াড়ের আকাশচুম্বী চাহিদা মেটাতে নিজস্ব তহবিল থেকে বড় অঙ্কের অর্থ দেন, তখন ফুটবলে একে ‘ফিনান্সিয়াল ডোপিং’ বলা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন