1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যেভাবে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন গোলরক্ষক মার্তিনেস (ভিডিও) - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

যেভাবে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন গোলরক্ষক মার্তিনেস (ভিডিও)

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ১৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
এমিলিয়ানো মার্তিনেস
অনলাইন ডেস্ক।। 

গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের বীরত্বে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। টাইব্রেকারে কলম্বিয়ানদের তিনটি শট রুখে দিয়ে লা আলবিসেলেস্তেদের জয়ের নায়ক এই অ্যাস্টন ভিলা গোলরক্ষক।

সেমিফাইনালের ম্যাচটি নির্ধারিত সময় পর্যন্ত ড্র ছিল ১-১ গোলে। কোপার নতুন নিয়ম অনুযায়ী অতিরিক্ত ৩০ মিনিট না থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে লিওনেল মেসিরা।

প্রথম শটে কলম্বিয়ার হয়ে গোল করেন কুয়াদ্রাদো ও আর্জেন্টিনার হয়ে মেসি। এরপর ডেভিনসন সানচেজের শট রুখে দেন মার্তিনেস। অন্যদিকে রদ্রিগো ডি পলের শট উড়ে যায় গোলপোস্টের ওপর দিয়ে। ইয়েরি মিনার শটও রুখে দেন আর্জেন্টিনার মার্তিনেস। তবে গোল করে আলবিসেলেস্তেদের জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখেন পাজ্জেলা। কলম্বিয়ার হয়ে পরের গোলটি করেন বোরহা। আর্জেন্টিনার হয়ে লাউতারো মার্তিনেস। এরপর কার্দেনার নেওয়া শটটি মার্তিনেস রুখে দিলে ফাইনালে যাওয়ার আনন্দে মেতে উঠে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার ফাইনালে ওঠার কৃতিত্বটা পুরোপুরি মার্তিনেসের। ২৮ বছর বয়সী এই গোলরক্ষক এবার অন্যতম ভরসা হয়ে উঠেছেন আর্জেন্টিনার গোলপোস্টের নিচে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন