1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অপরিবর্তিত স্কোয়াড নিয়ে পাকিস্তানের বিপক্ষে লড়বে ইংল্যান্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

অপরিবর্তিত স্কোয়াড নিয়ে পাকিস্তানের বিপক্ষে লড়বে ইংল্যান্ড

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের একই দলই ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

বেন স্টোকসের ফেরার অপেক্ষায় ছিল ইংল্যান্ড। কিন্তু গত এপ্রিলে আইপিএলে পাওয়া চোট থেকে এখনো সেরে উঠেননি এই অলরাউন্ডার। তবে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে পারেন স্টোকস।

এ ছাড়া চোটে থাকা জস বাটলারও নেই ওয়ানডে স্কোয়াডে। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাংসপেশিতে চোট পান তিনি।

ইংল্যান্ডের ১৬ সদস্যের স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন টম ব্যান্টন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ডেভিড মালান সরে দাঁড়ানোতে সুযোগ পান ২২ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে ৮ জুলাই, কার্ডিফে। পরের দুই ম্যাচ হবে লর্ডস ও এজবাস্টনে। যথাক্রমে ১০ ও ১৩ জুলাই।

ইংল্যান্ড স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জেসন রয়, জো রুট, স্যাম বিলিংস, মঈন আলী, স্যাম কারেন, ডেভিড উইলি, টম কারেন, আদিল রশিদ, মার্ক উড, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, লিয়াম ডউসন, জর্জ গার্টন, টম ব্যান্টন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন