1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফের বার্সার জার্সিতে দেখা যাবে রোনালদিনহো-রিভালদোদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ফের বার্সার জার্সিতে দেখা যাবে রোনালদিনহো-রিভালদোদের

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ফুটবল সমর্থকদের আরেকবার সুযোগ হচ্ছে বল পায়ে রোনালদিনহো-রিভালদোদের মতো তারকাদের দেখার। পুরোনো স্মৃতিকে উস্কে দিতে ২০ জুলাই ইসরায়েলের তেল আবিবের ব্লুমফিল্ডি স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ।

যেখানে খেলবেন দুই ক্লাবের সাবেক তারকারা। এই লিজেন্ডস ক্ল্যাসিকো মাঠে বসে উপভোগ করতে পারবে ৩০ হাজার দর্শক। নিজেদের ফেসবুক পেজে ম্যাচটির ভেন্যু ও সূচি জানিয়েছে বার্সা।

কোভিড-১৯ মহামারির পর থেকে এটাই প্রথম ম্যাচ হতে যাচ্ছে বার্সেলোনা লিজেন্ডসের। ক্ল্যাসিকোতে দলটির কোচ থাকবেন শাপি ফেরার। স্কোয়াডে থাকছেন রোনালদিনহো, রিভালদোদের মতো আইকনিক তারকারা।

বার্সা ইতিমধ্যে তাদের লিজেন্ডস স্কোয়াড ঘোষণা করেছে। তবে রিয়াল মাদ্রিদ এখনো স্কোয়াড ঘোষণা করেনি। তবে এর আগের ম্যাচে লুইস ফিগো, ডেভিড বেকহাম, ক্ল্যারেন্স সিডর্ফ, রাউল গঞ্জালেস ও এমিলিও বুট্রাগুয়েনোদের দেখা গিয়েছিল লস ব্লাঙ্কোসদের জার্সিতে।

বার্সেলোনা লিজেন্ডস স্কোয়াড:

গোলরক্ষক: জেসাস মারিয়ানো অ্যাঙ্গয়

ডিফেন্ডার: হুয়ান কার্লোস রদ্রিগেজ, ফ্রেডেরিক ডেহু, স্যামুয়েল ওকুনোয়ো, মিকুয়েল সোলার

মিডফিল্ডার: জন আন্দোনি গইকোটেক্সা, গুইলার্মো আমোর, গাইজকা মেন্দেইতা, রোনাল্ড ডি বোর, ডেকো

ফরোয়ার্ড: রোনালদিনহো, রিভালদো, হাভিয়ের সেভিওলা

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন