1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পোলার্ড-ব্রাভো নৈপুণ্যে সিরিজে ফিরল উইন্ডিজ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

পোলার্ড-ব্রাভো নৈপুণ্যে সিরিজে ফিরল উইন্ডিজ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৭২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

কিয়োরন পোলার্ডের ব্যাটিং ঝড়ের পর বল হাতে নজর কাড়লেন আরেক অভিজ্ঞ তারকা ডোয়াইন ব্রাভো। এই দুইয়ের নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ২১ রানে জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে ফিরল ২-২ সমতা। রবিবার হতে যাওয়া পঞ্চম ম্যাচটি তাই ফাইনালে রূপ নিল।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে গ্রেনাদায় টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৭ রানের পুঁজি গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে লেন্ডল সিমন্স ৩৪ বলে ৪টি করে চার ও ছক্কায় ৪৭ রান করেন। অন্যরা সুবিধা করতে না পারলেও অধিনায়ক পোলার্ডের ব্যাটে ঝড় ওঠে। ২৫ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে দলকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন তিনি। ২টি চারের সঙ্গে হাঁকান ৫টি ছক্কা।

প্রোটিয়াদের পক্ষে জর্জ লিন্ডে ও তাবরাইজ শামসি সর্বাধিক ২টি করে উইকেট নেন।

জবাবে কুইন্টন ডি ককের ৪৩ বলে ৬০ রানের ইনিংসের পরও জয় পায়নি দক্ষিণ আফ্রিকা। কারণ অন্য প্রান্তে ছিল কেবল আসা যাওয়া। তাই ৯ উইকেটে ১৪৬ রানে থেমে যায় সফরকারীদের ইনিংস।

প্রতিপক্ষের সপ্তম শিকার হওয়ার আগে ডি কক তার ইনিংস সাজান ৬ চার ও ২ ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে আইডেন মারকরামের ব্যাট থেকে।

ব্রাভো ১৯ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা তার ক্যারিয়ারসেরা বোলিং। ২ উইকেট পেয়েছেন আন্দ্রে রাসেল। ম্যাচসেরা হয়েছেন পোলার্ড।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন