1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দীর্ঘ যাত্রা শেষে হারারে পৌঁছে বিশ্রামে টাইগাররা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

দীর্ঘ যাত্রা শেষে হারারে পৌঁছে বিশ্রামে টাইগাররা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

দীর্ঘ ২২ ঘণ্টার যাত্রা শেষে জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথমে ঢাকা থেকে দোহা, এরপর সেখান থেকে জোহানেসবার্গ হয়ে হারারে। মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে হারারেতে পা রাখে মুমিনুল হকের নেতৃত্ব সফরে যাওয়া টেস্ট দল।

যাত্রা পথে দোহায় টাইগারদের সঙ্গে যোগ দেন দলের নতুন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। এরপর জোহানেসবার্গ থেকে সঙ্গী হন বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। কেবল এই সিরিজেই টাইগারদের সঙ্গে কাজ করবেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।

প্রথম দফায় জিম্বাবুয়ে সফরে গেছে কেবল বাংলাদেশ টেস্ট দল। ওয়ানডে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা যাবে ৯ জুলাই। টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকা খেলোয়াড়রা যাবে ১৬ জুলাই।

তবে টেস্ট স্কোয়াডে থাকা সাকিব আল হাসান ও সাদমান ইসলাম সঙ্গী হতে পারেননি মুমিনুলদের সঙ্গে। বুধবার দলের সঙ্গে যোগ দিতে জিম্বাবুয়ে সফরে যাবেন তারা। যুক্তরাষ্ট্রে থাকায় সাকিব দলের সঙ্গে যেতে পারেননি। অন্যদিকে সাদমান ভিসা পেয়েছেন বুধবার।

দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ঝাড়তে বুধবার বিশ্রামে কাটাবে টাইগাররা। বৃহস্পতিবার থেকে শুরু হবে সফরকারীদের অনুশীলন। শনি ও রবিবার দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর আগামী বুধবার থেকে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সফরের একমাত্র টেস্ট খেলতে মাঠে নামবে মুমিনুলরা। ১৬ জুলাই থেকে হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৩ জুলাই থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি ও শরিফুল ইসলাম।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন