1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কোয়ার্টারে ইতালির প্রতিপক্ষ বেলজিয়াম, সুইসদের পেল স্পেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

কোয়ার্টারে ইতালির প্রতিপক্ষ বেলজিয়াম, সুইসদের পেল স্পেন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

শেষ ষোলোর লড়াই শেষ। এবার অপেক্ষা কোয়ার্টার ফাইনালের। শেষ ষোলোর শেষ রাতে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে শেষ আটের টিকিট কেটেছে ইংল্যান্ড। সেই সঙ্গে ইউরোতে ৫৫ বছরের ‍অপেক্ষার অবসান হয়েছে ইংলিশদের।

আরেক ম্যাচে সুইডেনের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানের নাটকীয় জয়ে ইংল্যান্ডের সঙ্গে একই পথে সামিল হয়েছে ইউক্রেন। সেই সঙ্গে চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের আট দল। ইংল্যান্ড-ইউক্রেনের আগে টিকিট কেটে রেখেছিল ইতালি, ডেনমার্ক, বেলজিয়াম, সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও স্পেন।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শুক্রবার (০২ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। একই দিনে বাংলাদেশ সময় রাত ১টায় মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বেলজিয়াম মাঠে নামবে ইতালির বিপক্ষে।

শনিবার (০৩ জুলাই) তৃতীয় কোয়ার্টার-ফাইনালে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে ডেনমার্ক। একই দিনে রোমের স্তাদিও অলিম্পিকোয় চতুর্থ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় রাত ১টায় ইংল্যান্ডের প্রতিপক্ষ ইউক্রেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন