1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কোপায় বাকি ম্যাচগুলোতে ফেলিপেকে পাচ্ছে না ব্রাজিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

কোপায় বাকি ম্যাচগুলোতে ফেলিপেকে পাচ্ছে না ব্রাজিল

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

কোপা আমেরিকায় বাকি ম্যাচগুলোতে ডিফেন্ডার ফেলিপে মন্তেইরোকে পাচ্ছে না ব্রাজিল। চোটে পড়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই তারকা।

ডান হাঁটু মচকে গেছে এই সেন্টার-ব্যাকের। যার অর্থ, ঘরের মাটিতে কোপা আমেরিকাসহ এই গ্রীষ্মটা ফেলিপেকে ছাড়ায় কাটাতে হবে ব্রাজিলকে।

১৬ জুন ডান হাঁটু মচকে যায় ফেলিপের। এর পরদিন কোপায় গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পেরুর মুখোমুখি হয় সেলেসারওরা। ম্যাচটির আগে চোটে পড়ায় কোচ তিতের স্কোয়াডে ছিলেন না তিনি।

চোট পাওয়ায় ফেলিপেকে ফিজিওথেরাপিও নিতে হয়। তবে নিশ্চিত হওয়া গেছে, এই গ্রীষ্মে আর মাঠে নামা হচ্ছে না তার।

৩২ বছর বয়সী ডিফেন্ডারের পরিবর্তে কোচ তিতে তার স্কোয়াডে ডেকেছেন লিও ‍ওর্তিজকে। ২৫ বছর বয়সী এই ফুল-ব্যাক খেলেন রেড বুল ব্রাগানটিনোতে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন