1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যুক্তরাষ্ট্রে বেলুন দুর্ঘটনায় নিহত ৫ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

যুক্তরাষ্ট্রে বেলুন দুর্ঘটনায় নিহত ৫

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম রাজ্য নিউ মেক্সিকোর আলবুকার্কে হট-এয়ার বেলুন দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।আলবুকার্ক পুলিশ ডিপার্টমেন্ট (এপিডি) টুইটারে নিশ্চিত করেছে, বেলুনটি সেন্ট্রাল অ্যাভিনিউ ও আনসার বুলেভার্ডের পাশে একটি পাওয়ার লাইনে বিধ্বস্ত হয়। এর ফলে ওই এলাকায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ওই এলাকার ১৩ হাজার লোকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

পুলিশের মুখপাত্র গিলবার্ট গালেগস জানান, বেলুনটি স্থানীয় সময় শনিবার ৭টায় পাওয়ার লাইনে বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা টুইটারে জানায়, বেলুনটিকে তারা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন অবস্থায় মাটিতে পড়তে দেখে।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানান, ঝুড়িটি (বেলুন) প্রায় ১০০ ফুট (৩০ মিটার) উঁচু থেকে পড়তে থাকে এবং আগুন লাগার আগে রাস্তায় বিধ্বস্ত হয়। যাত্রীবাহী বেলুনটি বিধ্বস্ত হওয়ার আগে অন্য কোথাও ভাসছিল।

আলবুকার্ক পুলিশ এক বিবৃতিতে নিশ্চিত করে, এই দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন