1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নাগরিকদের এক ডোজের টিকা ‘স্পুৎনিক লাইট’ দেবে রাশিয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

নাগরিকদের এক ডোজের টিকা ‘স্পুৎনিক লাইট’ দেবে রাশিয়া

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

রাশিয়ার তৈরি এক ডোজের ‘স্পুৎনিক লাইট’ টিকার প্রথম ব্যাচ শিগগিরই নাগরিকদের মধ্যে বিতরণ করা হবে।

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাসকো শনিবার এ কথা জানান। খবর: বাসস।

মুরাসকো বলেন, চলতি মাসের শেষ নাগাদ ব্যবহারের জন্য ২৫ লাখ ডোজ টিকা তৈরি হবে।

তিনি বলেন, যারা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন এবং যারা ছয় মাস বা আরও আগে দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন, তাদের ইমিউনিটি (রোগ প্রতিরোধ ক্ষমতা) জোরদারে এই টিকা দেওয়া হবে।

ভয়ঙ্কর সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় রাশিয়ান কর্তৃপক্ষ পুনরায় ভ্যাকসিন গ্রহণে জনগণকে উৎসাহিত করছে।

রাশিয়ার গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অব ইপিডিমিওলোজি অ্যান্ড মাইক্রোবায়োলজি উদ্ভাবিত ‘স্পুৎনিক লাইট’ টিকা চলতি বছরের মে মাসে দেশটিতে ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমোদন পায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন