1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে প্রান্তিক পর্যায়ে মহিলা সমাবেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

মাদারীপুরে প্রান্তিক পর্যায়ে মহিলা সমাবেশ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।


মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের ডাসারে প্রান্তিক পর্যায়ে মহিলা সমাবেশ করা হয়েছে। গতকাল বিকেলে মাদারীপুর জেলার ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের কমলাপুর বীর মুক্তিযোদ্ধা সোবহান মাতুব্বরে বাড়ীতে গণযোগাযোগ অধিদপ্তরের মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার শীর্ষক প্রকল্পের অধীনে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত  সাফল্য সমূহ সম্পর্কে গ্রামীণ জনগনকে তথ্য প্রদান ও উদুবুদ্ধকরণের মাধ্যমে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন ইস্যু নিয়ে এ মহিলা সমাবেশ করা হয়েছে। অনুষ্ঠানে প্রথমে সংশিষ্ট বিষয়ের উপর চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
এসময় মাদারীপুর জেলা তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সহকারী তথ্য অফিসার বেনজীর আহমেদ, ডাসার ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম শিকদার, মাদারীপুর বিটিভির জেলা প্রতিনিধি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মেহেদী হাসান সোহাগসহ কমলাপুর এলাকার শতাধিক মহিলারা।
এসময় বক্তরা বলেন, গ্রমীণ জীবনমান উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, একটি বাড়ি একটি খামার, অশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়েতা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা, মাদক, বাল্য বিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ, সরকারের বৃহৎ প্রকল্পসমূহ ও মধ্যম আয়ের দেশ উত্তীর্ণ হওয়ার জন্য  যে সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে সেসকল বিষয়সমূহ, তথ্য প্রযুক্তি যথাযথ ব্যবহারসহ নারী শিক্ষাকে অগ্রাধিকার দেয়া ও জেন্ডার সমতা নিশ্চিত করণ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন