1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অক্টোবরে আরব-আমিরাতে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

অক্টোবরে আরব-আমিরাতে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ দলের টুর্নামেন্টের পর্দা নামবে ১৪ নভেম্বরের ফাইনাল দিয়ে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালের একদিন পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হবে স্থগিত থাকা আইপিএল। আর ফাইনাল হবে ১৫ অক্টোবর। এর একদিন পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে স্থানান্তরের ব্যাপারে অবশ্য বিসিসিআই এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি আইসিসিকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। কিন্তু দেশটিতে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হয়নি এখনো। যার ফলে ভেন্যু পরিবর্তনের পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড হবে আরব আমিরাত ও ওমানে। সেখানে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে ৮ দল— বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউগিনি। এই ৮ দলের মধ্য থেকে দুই গ্রুপের সেরা ৪ দল যোগ দেবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ৮ দলের সঙ্গে সুপার-১২ এ।

২৪ অক্টোবর থেকে শুরু সুপার-১২ হবে মোট ৩০ ম্যাচের। এই ১২ দলকে ভাগ করা হবে দুই গ্রুপে। আরব আমিরাতের তিন শহর দুবাই, আবুধাবি ও শারজাহতে হবে এই দুই গ্রুপের ম্যাচ। এ ছাড়া এই তিন ভেন্যুতে গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও প্লে অফ, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন