1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ব্রাজিলের কাছে হেরে রেফারির শাস্তি চাইল কলম্বিয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

ব্রাজিলের কাছে হেরে রেফারির শাস্তি চাইল কলম্বিয়া

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৪৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ব্রাজিলের কাছে ২-১ গোলে হারার পর ম্যাচের দায়িত্ব পালনকারী রেফারিকে নিষিদ্ধের আহ্বান জানিয়েছে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন (এফসিএফ)।

২০১৮ বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পালন করা নেস্টর পিটানা কোপা আমেরিকার ম্যাচটির পর তুমুল সমালোচনার মুখে পড়েছেন। নেইমারের একটি পাস হঠাৎ করেই তার হাতে লেগে দিক পরিবর্তিত হয়, সেখান থেকে বল পেয়ে লোদির দিকে বল বাড়ান মিডফিল্ডার লুকাস পাকেতা। লোদির ক্রস থেকেই হেড করে গোলটি করেন ফিরমিনো।

তবে কলম্বিয়ার গোলকিপার ওসপিনা নিরীহ হেডটি ধরে ফেলতে পারতেন, কিন্তু পরিস্থিতির কারণে সেটি তিনি পারেননি।

পরিস্থিতিটা কলম্বিয়ান ফুটবলারদের জন্য বিভ্রান্তিকরই ছিল। রেফারির হাতে বল লাগার সঙ্গে সঙ্গেই কলম্বিয়ান খেলোয়াড়েরা নিজেদের কয়েক মুহূর্তের জন্য থামিয়ে দিয়েছিলেন। তারা মনে করেছিলেন রেফারি বুঝি খেলা থামিয়ে দেবেন। কিন্তু রেফারি তা করেননি, উল্টো পরিস্থিতির সুযোগটা খুব ভালোভাবেই কাজে লাগিয়েছে ব্রাজিল।

এই গোল নিয়ে আরও বড় খেসারত দিয়েছে কলম্বিয়া। ফিরমিনোর গোলটি নিয়ে রেফারির সঙ্গে তর্ক-বিতর্ক করতে গিয়ে বেশ কিছুটা সময় নষ্ট করে ফেলেন কলম্বিয়ান খেলোয়াড়েরা। হলুদ কার্ড দেখানো হয় ওসপিনাকে। ফলে ৯০ মিনিটের পর আরও ১০ মিনিট যোগ করা হয়। সেই যোগ করা সময়ের দশম মিনিটেই নেইমারের কর্নার থেকে কাসেমিরোর হেড কপাল পোড়ায় কলম্বিয়াকে। ৭৮ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকা দলটিই হেরে যায় ২-১ গোলে।

কলম্বিয়ান ফেডারেশন বিবৃতিতে বলেছে, ‘ভিএআর প্রযুক্তিতেও দেখা গেছে রেফারির শরীরে লাগা বল কলম্বিয়ান ফুটবলারের দিকে ছিল। সেখানেই খেলা থামানো উচিত ছিল।’

ম্যাচটিতে কলম্বিয়া হারলেও ব্রাজিলের সঙ্গে তারা শেষ আটে উঠে গেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন