1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বলিভিয়াকে হারিয়ে শেষ আটে উরুগুয়ে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বলিভিয়াকে হারিয়ে শেষ আটে উরুগুয়ে

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বলিভিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শেষ আটের টিকিট নিশ্চিত করেছে উরুগুয়ে।

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে যায় টুর্নামেন্টটির সফলতম দল উরুগুয়ে। দ্বিতীয় ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করলেও গোল পাননি সুয়ারেজ বা কাভানি। উরুগুয়ের সমতাসূচক গোলটি ছিল চিলির আর্তুরো ভিদালের আত্মঘাতী।

শুক্রবার বলিভিয়ার বিপক্ষে পাওয়া ২-০ গোলের জয়েও প্রথম গোলটি ছিল আত্মঘাতী।

দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে দলের দ্বিতীয় গোলটি অবশ্য করেন কাভানি।

বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো তোরেসের ক্রস থেকে বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে যান কাভানি। সেখান থেকে বল পাঠিয়ে দেন জালে।

এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ আট নিশ্চিত করেছে উরুগুয়ে। ৩ ম্যাচ থেকে কোনো পয়েন্ট না পাওয়া বলিভিয়ার টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া বলতে গেলে নিশ্চিতই হয়ে গেছে।

দিনের অন্য ম্যাচে চিলিকে ২-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। তারাও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। এ গ্রুপ থেকে বাদ পড়তে যাওয়া একমাত্র দল বলিভিয়া।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন