1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জানুয়ারিতে কাতার বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করবে ফিফা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জানুয়ারিতে কাতার বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করবে ফিফা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

২০২২ কাতার বিশ্বকাপকে সামনে রেখে আগামী বছরের জানুয়ারিতে টিকিট বিক্রির প্রস্তুতি নিচ্ছে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

কাতার বিশ্বকাপের দর্শকদের জন্য করোনাভাইরাস ভ্যাকসিন নেওয়াও বাধ্যতামূলক করতে যাচ্ছে আয়োজকেরা। নতুন করে এই পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করেছে ফিফা।

কাতারের প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আবদুল আজিজ আল থানির গত সপ্তাহে ভ্যাকসিনের প্রয়োজনীয়তা নিয়ে ঘোষণা দেওয়ার পরে ফিফা বিষয়টি নিয়ে অবগত হয়।

তবে কাতারের এই পরিকল্পনার সঙ্গে একমত কিনা তা এখনো জানায়নি ফিফা। হাজার হাজার প্রবাসী সমর্থক খেলা দেখতে যাবে কাতারে। তাদের জন্য এই পরিকল্পনা কতটুকু কার্যকরী হবে সে ব্যাপারে ফিফা এখনো স্পষ্ট মন্তব্য করেনি।

অবশ্য এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘টিকিট বিক্রির আগে এ ব্যাপারে আরও বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলা যাচ্ছে না।’

জানুয়ারির মধ্যেই বিশ্বকাপে অংশ নেওয়া ১২টি ইউরোপিয়ান দলের মধ্যে ১০টির নাম জানা যাবে। নিয়ম অনুযায়ী বিশ্বকাপ শুরুর কথা জুনে। তবে মধ্যপ্রাচ্যে গরমের বিষয়টি মাথায় রেখে কাতারে ২১ নভেম্বর থেকে শুরু হবে বিশ্ব ফুটবলের এই আসর।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন