1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মেসিদের শারীরিক দিক নিয়ে চিন্তিত আর্জেন্টিনার কোচ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

মেসিদের শারীরিক দিক নিয়ে চিন্তিত আর্জেন্টিনার কোচ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

প্যারাগুয়ের বিপক্ষে জয়ে কোপা আমেরিকার নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই ম্যাচের পর সংবাদ সম্মেলনের এসে দলের পরিস্থিতি ও লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করেছেন কোচ লিওনেল স্কালোনি।

প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে লা আলবিসেলেস্তেরা। একাদশে ৬ পরিবর্তন নিয়ে এই ম্যাচে মাঠে নামে নামে আর্জেন্টিনা। টানা খেলার ক্লান্তি ঠিকই ঘিরে ধরেছিল স্কালোনির শিষ্যদের। তবে আলেহান্দ্রো পাপু গোমেজের একমাত্র গোল তিন পয়েন্ট আদায় করে নেয় আকাশী-নীলরা।

এই ম্যাচ নিয়ে বলতে গিয়ে কোচ স্কালোনি বলেন, ‘আজ আমি যা নিয়ে চিন্তিত ছিলাম, তা হলো খেলোয়াড়দের শারীরিক পরিস্থিতি। সেরা খেলাটা খেলার পরিস্থিতি ছিল না। দ্বিতীয়ার্ধে প্যারাগুয়েকে ভালো খেলার ক্রেডিট দিতে হবে। নিঃসন্দেহে প্রতিটি ম্যাচে অনেক কিছু উন্নতি করার আছে আমাদের।’

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে গুঞ্জন চলছিল, ম্যাচটিতে বিশ্রামে থাকতে পারেন মেসি। তবে শেষ পর্যন্ত ৯০ মিনিট মাঠে দেখা গেছে এলএমটেনকে। সেই সঙ্গে এই ম্যাচে মাঠে নেমে আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে সাবেক সতীর্থ হাভিয়ের মাশ্চেরানোকে ছুঁয়েছেন মেসি।

বার্সা অধিনায়কের ক্লান্তির ব্যাপারে কোচ বলেন, ‘বাস্তবতা হলো, মেসি প্রত্যেক ম্যাচ খেলছে এবং আসরে তার ওপর নির্ভর না করা কঠিন।’

আর্জেন্টাইনরা পরের ম্যাচ খেলবে বলিভিয়ার বিপক্ষে। সেই ম্যাচের আগে কোচ স্কালোনি বলেন, ‘পরের ম্যাচে আমাদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। নকআউট পর্বে উঠে আমরা মানসিকভাবে শান্তিতে আছি। এখন আমাদের সেরে উঠতে হবে এবং অনুশীলন করতে হবে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন