1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভিদালের আত্মঘাতী গোলে স্বপ্ন টিকে রইল সুয়ারেসদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

ভিদালের আত্মঘাতী গোলে স্বপ্ন টিকে রইল সুয়ারেসদের

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

কোপা আমেরিকায় এসে একের পর এক বিতর্কের জন্ম দিয়ে চলেছেন আর্তুরো ভিদাল। উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে সতীর্থদের সঙ্গে হোটেলে বান্ধবী নিয়ে এসে সেই বিতর্কের আগুনে ঘি ঢালেন এই চিলিয়ান মিডফিল্ডার। তার আগে হোটেল রুমে নরসুন্দর নিয়ে বড় অঙ্কের অর্থ জরিমানাও দেন তিনি।

এবার আরও একবার আলোচনায় ভিদাল। বার্সেলোনার সাবেক তারকার আত্মঘাতী গোলে নিশ্চিত জয় হাতছাড়া হয়েছে তার দল চিলির। অ্যারেনা পান্টানালাই ‘এ’ গ্রুপে এগিয়ে গিয়েও উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।

এই ড্রয়ে নকআউট পর্বে যাওয়ার স্বপ্ন টিকে থাকল লুইস সুয়ারেসদের। উরুগুয়ে গোলের দেখা পেল ৫ ম্যাচ পর। আর তাও প্রতিপক্ষের আত্মঘাতী গোল। ভিদালের কল্যাণে এবারের কোপায় পয়েন্টের খাতাও খুলেছে তারা। ২ ম্যাচে ১ ‍পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে উরুগুয়ে। আর এই পয়েন্ট নিয়ে নকআউট পর্বে যাওয়ার স্বপ্ন দেখছেন সুয়ারেসরা।

অন্যদিকে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে চিলি। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নকআউটপর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে যায় চিলি। ব্রেরেটটনের পাসে ২৬তম মিনিটে জাল খুঁজে নেন এদুয়ার্দো ভার্গাস। এবারের কোপায় এটি তার দ্বিতীয় গোল ও সব মিলিয়ে ১৫তম।

৬৬তম মিনিটে সমতায় ফেরে উরুগুয়ে। ম্যাটিয়াস ভেসিনো কর্নার কিকে বল বক্সের মধ্যে পেয়ে শট নেন সুয়ারেস। তাকে মার্কে রেখেছিলেন ভিদাল। বল সেভ করতে সুয়ারেসের সঙ্গে পা বাড়িয়েছিলেন তিনি। কিন্তু সুয়ারেজের শট ভিদালের পায়ে লেগে চলে যায় চিলির জালে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন