1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ধোনিকে ছাপিয়ে গেলেন কোহলি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ধোনিকে ছাপিয়ে গেলেন কোহলি

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নেমে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ছাপিয়ে গেলেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।
এ ম্যাচের মধ্যে দিয়ে কোহলি অধিনায়ক হিসেবে ৬১তম টেস্ট খেলেছেন। যা ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড।

এর আগে যে রেকর্ড ছিল ধোনির দখলে। ভারতের হয়ে ৬০ টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে ধোনিকে ছুঁয়ে ফেলেন কোহলি। এ বার সাউদাম্পটনে টপকে গেলেন নিজের সাবেক অধিনায়ককে।

২০১৪ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। লাল বলের ক্রিকেটে দেশকে সবচেয়ে বেশি বার যারা নেতৃত্ব দিয়েছেন, সেই তালিকায় কোহলি রয়েছেন ছয় নম্বরে। শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। ১০৯ টেস্টে অধিনায়কত্ব করেছেন তিনি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যালান বর্ডার, অস্ট্রেলিয়ার হয়ে ৯৩ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং। তিনি ৮০ টেস্টে দেশকে নেতৃত্ব দেন। ৭৭ টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়কত্ব করে চার নম্বরে রয়েছেন রিকি পন্টিং। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার ক্লাইভ লয়েড ৭৪ টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন। তিনি রয়েছেন পাঁচ নম্বরে।

এই টেস্টে কোহলি শুধু ধোনিকে ছাপিয়ে যাননি। এদিন টেস্ট ক্যারিয়ারের নিজের ৭৫০০ রান পূর্ণ করে ফেলেছেন। কিংবদন্তি সুনীল গাভাস্কার ও কোহলি টেস্টে ৭৫০০ রান পূর্ণ করতে সময় নিয়েছেন সমান ১৫৪ ইনিংস। অর্থাৎ ধোনিকে ছাড়িয়ে যাওয়া ম্যাচে গাভাস্কারকেও ছুঁয়েছেন কোহলি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন