1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ওয়ানডেকে বিদায় বললেন বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি মালিক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

ওয়ানডেকে বিদায় বললেন বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি মালিক

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন আয়ারল্যান্ডের তারকা অলরাউন্ডার কেভিন ও’ব্রায়েন। শুক্রবার (১৮ জুন) এই ঘোষণা দেয় ক্রিকেট আয়ারল্যান্ড।

৫০ ওভারের ক্রিকেট না খেললেও টেস্ট ও টি-টোয়েন্টি খেলে যাবেন তিনি। ৩৭ বছর বয়সী তারকা তার ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানছেন আয়ারল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে। ব্যাট হাতে ১৫৩ ম্যাচে ২৯.৪১ গড় ও ৮৮.৭২ স্ট্রাইক রেটে ৩৬১৮ রান করেছেন ও’ব্রায়েন।

এ ছাড়া ওয়ানডেতে বল হাতে ১১৪ উইকেট ও ৬৮টি ক্যাচ নিয়েছেন তিনি। যা দুই বিভাগেই আইরিশ ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।

নিজের অবসরের প্রসঙ্গে ও’ব্রায়েন বলেন, ’১৫ বছর ধরে আয়ারল্যান্ডের হয়ে খেলার পর, আমার মনে হলো ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের এটিই সঠিক সময়। দেশের হয়ে ১৫৩ ম্যাচে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের এবং যে স্মৃতি আমার আছে তা জীবনের শেষ পর্যন্ত বেঁচে থাকবে। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে চলমান বিবেচনায়, আমার মনে হয়েছে, ওয়ানডে দলে আমি অতীতে যে অবদান রেখেছি তা রাখা আর সম্ভব নয়।’

আন্তর্জাতিক ক্রিকেটে ও’ব্রায়েনের অভিষেক হয় ২০০৬ সালে। এই অলরাউন্ডার ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। ২০১১ সালে আইরিশরা ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পাওয়ার পথে ৫০ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি।

ডাবলিনের এই তারকা আয়ারল্যান্ডের হয়ে তিনটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন