1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সানির সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি নেই, দাবি সাব্বিরের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সানির সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি নেই, দাবি সাব্বিরের

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

দেশের ক্রিকেটে ইতিমধ্যে ‘ব্যাড বয়’ তকমা পেয়ে গেছে সাব্বির রহমান। মাঠের চেয়ে মাঠের বাইরের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

গত বুধবার ফের ‘নেগেটিভ’ আচরণের জন্য আলোচনায় আসেন সাব্বির। চলতি ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে বিকেএসপির তিন নম্বর মাঠে ওল্ড ডিওএইসএসের বিপক্ষে লড়ছিল শেখ জামাল। ডিওএইচএসকে ১২১ রানের লক্ষ্য দিয়ে শেখ জামাল তখন ফিল্ডিংয়ে।

ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন শেখ জামালের স্পিনার ইলিয়াস সানি। এমন সময় হঠাৎ মাঠের বাইরে থেকে তাকে ইট ছুড়ে মারেন লিজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটার সাব্বির। শুধু ইট ছুড়েই ক্ষান্ত হননি তিনি। ইলিয়াস সানিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন রূপগঞ্জের এই ক্রিকেটার। সঙ্গে তার চেহারা নিয়ে কটাক্ষ করেন।

এমন অ-ক্রিকেটীয় আচরণের জন্য বৃহস্পতিবার শাস্তিস্বরূপ ৫০ হাজার টাকার জরিমানা করা হয় সাব্বিরকে। এর আগেও একাধিকবার বড় শাস্তি পেয়েছেন তিনি।

তবে সাব্বিরের দাবি, ইলিয়াস সানির সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি হয়নি তার। শুক্রবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এমনটাই জানান ২৯ বছর বয়সী ব্যাটসম্যান। সানিকে বড় ভাই মেনে সাব্বির লেখেন, ‘সানি ভাই আমার বড় ভাইয়ের মতো, কিন্তু আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণI দীর্ঘদিন ধরে আমরা এক সঙ্গে ক্রিকেট খেলছিI আমাদের দুজনকে কেন্দ্র করে যে অপ্রীতিকর বিষয়টি মিডিয়াতে এসেছে সেটি আমার জন্য বিব্রতকর কারণ তাকে আমি সম্মান করি একজন সিনিয়র ক্রিকেটের হিসেবে। আমাদের দুজনের মধ্যে আজকেও কথা হয়েছে এবং আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। সবাই ভালো থাকবেন।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন