1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পিএসএল থেকে ছিটকেই গেলেন ডু প্লেসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

পিএসএল থেকে ছিটকেই গেলেন ডু প্লেসি

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ চলাকালীন মাথায় গুরুতর চোট পেয়েছিলেন ফ্যাফ ডু প্লেসি। ফিল্ডিংয়ের সময় সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাঠেই লুটিয়ে পড়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে ঠিকই। তবে এই চোটের কারণে পিএসএলের ষষ্ঠ আসরে বাকি ম্যাচগুলোতে আর মাঠে নামা হবে না তার। টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

রবিবার পিএসএলের ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পেশোয়ার জালমির বিপক্ষে খেলছিলেন ফ্যাফ। ডেভিড মিলারের মারা একটি শট আটকাতে গিয়ে মোহাম্মদ হাসনাইনের সঙ্গে সংঘর্ষ হয় তার। হাসনাইনের হাটু সজোরে এসে ফ্যাফের মাথায় লাগে। কিছুক্ষণের জন্য সংজ্ঞাহীন হয়ে যান তিনি। হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসা করা হয়।

এরপর আর কোয়েটার ব্যাটিংয়ের সময় মাঠে নামেননি ফ্যাফ। তার জায়গায় কনকাশন বদলি হিসেবে মাঠে নামেন সাইয়ম আয়ুব। সেদিন বিকেলেই টুইট করে ফ্যাফ জানান, কিছু ঘটনা তার স্মৃতিতে নেই। অর্থাৎ আংশিক স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছেন তিনি।

এই কারণেই মূলত এই টুর্নামেন্টের আর বাকি অংশে খেলতে দেখা যাবে না তাকে। এই মৌসুমে চার ইনিংসে ডু প্লেসির সংগ্রহ ৭৬ রান। ১২২.২৪ স্ট্রাইক রেট এবং ১৯ গড়ে তিনি এই রান করেছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন