1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিফলে ইমনের ৫ উইকেট, আশরাফুলদের জয় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

বিফলে ইমনের ৫ উইকেট, আশরাফুলদের জয়

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ১৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

রানের দেখা পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। তার দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবও পেয়েছে সহজ জয়। নুরুল হাসানরা ১৬ রানে হারিয়েছে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবকে।

বুধবার সাভারের ৩ নম্বর মাঠে বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ১৩ ওভারে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২০ রান করে শেখ জামাল। লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে ১০৪ রানে থেমে যায় ওল্ড ডিওএইচএস।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঝড় তোলেন শেখ জামালের দুই ওপেনার সৈকত আলী ও মোহাম্মদ আশরাফুল। দুজনেই ৭.২ ওভারে স্কোরবোর্ডে ৬৯ রান জমা করেন। পরপর দুই বলে এই দুই ওপেনারকে সাজঘরে ফেরান আনিসুল ইসলাম ইমন। ২৩ বলে ২ চার ও ৩ ছয়ে ৩৭ রান করেন সৈকত। ২২ বলে ২ চার ও ২ ছয়ে ২৬ রান করেন আশরাফুল।

এরপর জিয়াউর রহমানের ১২, ইমরুল কায়েসের ১১ ও উইকেটরক্ষকের ১১ রানের সুবাদে লড়াকু পুঁজি যায় শেখ জামাল। ২ ওভারে ২৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ইমন। ব্যাট হাতে ৯ বলে ১৪ রানও করেন তিনি।

১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে দুই ওপেনার ইমন ও প্রিতম কুমারকে হারালেও খেলাঘরের রানের চাকা সচল রাখেন মাহমুদুল হাসান জয় (৩৩) ও রায়ান রহমান (৩৬)। কিন্তু এই দুজনের বিদায়ের পর আর কেউ দাঁড়াতে পারেননি।

শেখ জামালের হয়ে ৩ ওভার করে বল করে ২টি করে উইকেট ভাগাভাগি করেন এবাদত হোসেন সালাউদ্দিন শাকিল ও জিয়াউর রহমান। ম্যাচ সেরাও হয়েছেন জিয়াউর।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন