1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রুদ্ধশ্বাস জয়ে ইউরো মিশন শুরু নেদারল্যান্ডসের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

রুদ্ধশ্বাস জয়ে ইউরো মিশন শুরু নেদারল্যান্ডসের

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

গোলশূন্য প্রথমার্ধকে যদি ম্যাড়ম্যাড়ে বলা হয়, তবে দ্বিতীয়ার্ধ জুড়ে পরতে পরতে ক্লাইম্যাক্স। গোল, পাল্টা গোলে ভরপুর নাটক। চলতি ইউরোয় এখন পর্যন্ত সবচেয়ে বিনোদন জাগানিয়া ম্যাচ বলা যেতে পারে নেদারল্যান্ডস ও ইউক্রেনের মধ্যকার ম্যাচটিকে। দারুণ এই লড়াইয়ের শেষটা হলো ফেভারিট নেদারল্যান্ডসের জয়ের মাধ্যমে।

রবিবার রাতে ইউরো কাপের ‘সি’ গ্রুপের ম্যাচটিতে ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়েছে ডাচরা।

ঘরের মাঠ আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় প্রথমার্ধে সুযোগ কাজে লাগাতে একেবারে ব্যর্থ ছিল নেদারল্যান্ডস। তবে গোলের মুখ খোলার সুযোগ পেয়েছিল দুইপক্ষই।

ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে যে এমন ফুটবল বিনোদন অপেক্ষা করছে, তা কে ভেবেছিল! ৫২মিনিটে ডেনজেল ডামফ্রিসের ক্রস গ্রিপ করতে ব্যর্থ হন ইউক্রেন গোলকিপার জর্জি বুসচান। ফিরতি বলে গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন অধিনায়ক উইনালডাম।

মাত্র ৬ মিনিটের ব্যবধানে ফের গোল। ইউক্রেন বক্সের ডানদিক থেকে জোরালো শট ওয়েঘর্স্টের। ইউক্রেন গোলকিপারের কোনো সুযোগই ছিল না সেভ করার। সুবাদে ২-০ গোলে এগিয়ে যাওয়া ডাচদের।

কিন্তু এক পর্যায়ে বদলে গেল ম্যাচের রং। ৭৫ মিনিটে ইয়ারমোলেঙ্কোর দারুণ এক গোলে ব্যবধান কমায় ইউক্রেন। ৪ মিনিটের ব্যবধানে ফের গোল দলটির। এ দফায় মালিনভস্কির চোখধাঁধানো ফ্রিকিক, মাথা ছুইঁয়ে গোল করে ইউক্রেনকে সমতায় ফেরান ইয়ারেমচুক। ইয়োহান ক্রুইফ অ্যারেনায় তখন পিনপতন নিরবতা।

৮৫ মিনিটে নিদারল্যান্ডকে উদ্ধার করেন ডেনজেল ডামফ্রিস। জয়সূচক গোলটি করেন তিনি। নাথান আকের ক্রসে হেডে বল জালে পাঠিয়ে উচ্ছ্বাসে ভাসান দলকে।

গ্রুপের অন্য ম্যাচে নর্থ মেসিডোনিয়াকে ৩-১ গোলে হারায় অস্ট্রিয়া। বৃহস্পতিবার নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে খেলবে ইউক্রেন। পরদিন নেদারল্যান্ডস খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন