1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অস্ট্রিয়ার প্রথম জয় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অস্ট্রিয়ার প্রথম জয়

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ১৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ইউরো কাপে অভিষেক ম্যাচ খেলতে নামা নর্থ মেসিডোনিয়া পিছিয়ে পড়েও সমতায় ফিরল। তবে শেষ রক্ষা হয়নি। তাদের হারিয়ে আসরের ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিল অস্ট্রিয়া।

রবিবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে মেসিডোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়া।

অবশ্য এ ম্যাচে ফেভারিট ছিল অস্ট্রিয়াই। ম্যাচের শুরু থেকেই তারা আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় তারা। ১৮ মিনিটে স্টিফান লাইনারের গোলে এগিয়েও যায় দলটি।

তবে সেই লিড অস্ট্রিয়া বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। অস্ট্রিয়ার গোলের দশ মিনিটের মধ্যেই সমতা ফেরান নর্থ মেসিডোনিয়ার গোরান পানদেভ।

পরে গোলের ব্যবধান বাড়ানোর অনেক চেষ্টা করেছে অস্ট্রিয়া। কিন্তু মেসিডোনিয়ার গোলরক্ষক স্টোলে দিমিত্রিএভস্কির কাছে বারবার পরাস্ত হয়েছে।

প্রথমার্ধ ১-১ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ফের গোলের জন্য মরিয়া হয়ে উঠে অস্ট্রিয়া। তবে দ্বিতীয়ার্ধে গোল আসে ৭৮ মিনিটে। তাও বদলি নামা দুই ফুটবলারের সৌজন্যে। মাইকেল গ্রেগোরিচ ২-১ করেন। এর পর ৮৯ মিনিটে মার্কো আর্নাউতোভিচ প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

অস্ট্রিয়া তাদের পরের ম্যাচ খেলবে শুক্রবার, ফেভারিট নেদারল্যান্ডসের বিরুদ্ধে। যারা এদিন ৩-২ গোলে হারিয়েছে ইউক্রেনকে। আর বৃহস্পতিবার নর্থ মেডিসোনিয়া মুখোমুখি হবে ইউক্রেনের।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন