1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এবার কলম্বিয়া দলে করোনার হানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

এবার কলম্বিয়া দলে করোনার হানা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

কোপা আমেরিকার আরেকটি দলে এবার করোনাভাইরাসের সংক্রমণ হানা দিয়েছে। ইএসপিএন ফুটবল জানিয়েছে, কলম্বিয়ার দুই সদস্যের কভিড-১৯ পজিটিভ এসেছে রবিবার।

টুর্নামেন্টটিতে অংশ নেয়া মোট তিনটি দলে করোনার সংক্রমণ দেখা দিল। এর আগে শনিবার ভেনেজুয়েলার আটজনের করোনা দেখা দেয়। পরে বলিভিয়ার আরও তিনজনের রোগটি ধরে পড়ে।

এবার শেষ মুহূর্তে এসে কোপা আমেরিকার আয়োজক হিসেবে বেছে নেওয়া হয় ব্রাজিলকে। প্রতিযোগিতাটির ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দুই দেশের যৌথ আয়োজনে হওয়ার কথা ছিল এবারের আসর। তবে কলম্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন চলায় সেখান থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয়। আর্জেন্টিনা চেয়েছিল এককভাবে আয়োজন করতে। কিন্তু দেশটির করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় সেখান থেকেও সরিয়ে নেওয়া হয়।

ব্রাজিলের পরিস্থিতিও খারাপ। কিন্তু তারপরও দেশটিতে আসর চলছে।

সোমবার বাংলাদেশ সময় ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর করে স্বাগতিক ব্রাজিল। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চায় অনুষ্ঠিত ম্যাচটিতে ৩-০ গোলে জয় পেয়েছেন নেইমাররা।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। ম্যাচের ২৩ মিনিটে তিতের দলকে লিড এনে দেন পিএসজি ডিফেন্ডার মার্কিনিয়োস। খানিক বাদেই রিশার্লিসন জালে বল জড়ালেও অফসাইডে ছিলেন তিনি।

তবে দ্বিতীয়ার্ধে আরো দুই গোল আদায় করে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ৬৪ মিনিটে স্পটকিক থেকে ২-০ করেন নেইমার। শেষ দিকে পিএসজি ফরোয়ার্ডের এসিস্টে জাল খুঁজে নেন গাব্রিয়েল বারবোসা। তাতেই বড় জয় নিশ্চিত হয়ে তিতের দলের।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন