1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হার্ট অ্যাটাক হয়েছিল এরিকসেনের: চিকিৎসক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

হার্ট অ্যাটাক হয়েছিল এরিকসেনের: চিকিৎসক

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ইউরো কাপে ফিনল্যান্ডের বিপক্ষে খেলা চলাকালে হঠাৎই মাঠে মুখ থুবড়ে পড়ে যানে ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেন। মাঠ-গ্যালারি থেকে পুরো ফুটবল বিশ্বে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে হাসপাতালে নেওয়া হয় এরিকসেনকে এবং তিনি ভালো আছেন বলে জানানো হয়। কিন্তু আসলে কি হয়েছিল এরিকসেনের? সেটিই এবার জানানো হলো চিকিৎসকদের পক্ষ থেকে।

শনিবার ফিনল্যান্ড-ডেনমার্ক ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাক হয়েছিল এরিকসেনের। এমনটাই জানিয়েছেন ড্যানিশ টিম ডক্টর মর্টেন বোয়েসেন।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে মুখ থুবড়ে পড়ে যান এরিকসেন। বোয়েসেন বলেন, তারা এরিকসেনকে সুস্থ করার চেষ্টা করছিলেন এবং তার হার্ট অ্যাকাট হয়েছিল।

রবিবার সকালে ড্যানিশ অফিশিয়ালদের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়, এরিকসেনের অবস্থা স্থিতিশীল। আরো পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি আছেন এরিকসেন। তার সঙ্গে কথাও হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে। এরিকসেন তার সতীর্থদের শুভেচ্ছা জানিয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন