1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অসহায়দের নিজের উদ্যোগে টিকা দিচ্ছেন সৌরভ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

অসহায়দের নিজের উদ্যোগে টিকা দিচ্ছেন সৌরভ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ১৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

নিজ এলাকার দুস্থ মানুষদের জন্য বিনা মূল্যে কভিড টিকা দেওয়ার ব্যবস্থা করলেন সৌরভ গাঙ্গুলি। রবিবার সকালে সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি করেন ভারতের সাবেক অধিনায়ক।

প্রথম দিন ১৫০ জনকে টিকার প্রথম ডোজ দেওয়ার ব্যবস্থা করেন। পরবর্তী সময়ে এই সংখ্যা আরও বাড়বে।

সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় পর্ব সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য গত কয়েক দিন দেশটিতে ছিলেন সৌরভ। এ দিন সকালেই কলকাতায় ফিরেছেন। এসেই বেহালার বাড়ি সংলগ্ন অফিসে টিকাদান শিবিরের আয়োজন করেন তিনি।

দুস্থদের পাশাপাশি যাদের একাধিক অসুস্থতা রয়েছে তাদেরও এই টিকা দেওয়া হয়েছে।

বিনা মূল্যে টিকাদান নিয়ে সৌরভ বলেন, ‘আমার অফিসের ছেলে-মেয়েরা এই কাজটা করছে। খুবই ভালো উদ্যোগ। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। কারণ এই সময় ভ্যাকসিন সবারই দরকার।’

গত বছর থেকেই কভিডের মোকাবিলা করার জন্য একের পর এক সমাজসেবামূলক কাজ করেছেন সৌরভ। তার কেনা অক্সিজেন সিলিন্ডার ইতিমধ্যে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়া হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন