1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাকিবকে ছাড়াই জিতল মোহামেডান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সাকিবকে ছাড়াই জিতল মোহামেডান

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২১০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

আবাহনীর বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে ৩ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। সঙ্গে জরিমানা স্বরূপ বিশ্বসেরা অলরাউন্ডারকে দিতে হচ্ছে ৫ লাখ টাকা।

তবে সাকিবকে ছাড়াই জিতেছে তার দল মোহামেডান। এবারও তারা জিতল বৃষ্টি আইনে। এর আগে আবাহনীর বিপক্ষে ম্যাচেও মোহামেডান জয় পায় বৃষ্টি আইনে। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান ডার্ক লুইস পদ্ধতিতে ৯ রানে হারিয়েছে ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাবকে।

সাকিবের পরিবর্তে শুভাগত হোমের নেতৃত্বে খেলতে নামা মোহামেডানের জয়ের নায়ক ইরফান শুক্কুর। সাভারের ৪ নম্বর মাঠে টসে হেরে ব্যাটিংয়ে নেমে এই উইকেটরক্ষকের ৪২ বলে অপরাজিত ৬৮ রানের সুবাদে ৫ উইকেটে ১৫৯ রান করে তারা। শুক্কুরের ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও ৫ ছয়ে।

১৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ধীরে করেন ওল্ড ডিওএইচএসের দুই ওপেনার আনিসুল ইসলাম ইমন (২৩) ও রাকিন আহমেদ (১৭)। মাহমুদুল হাসান জয় (২৬) চেষ্টা করেছিলেন রানের গতি বাড়াতে। তবে ১৪তম ওভারে বৃষ্টি নামলে তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১২৫ রান। কিন্তু ৪ উইকেট হারিয়ে ১১৫ রানে থামতে হয় ওল্ড ডিওএইচএসকে।

মোহামেডানের হয়ে ৩ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রুবেল মিয়া। ম্যাচ সেরা হয়েছেন শুক্কুর।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন