1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সংবাদ সম্মেলন নিয়ে বিসিবির তামাশা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন নিয়ে বিসিবির তামাশা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ১৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সাকিব আল হাসানের বিতর্কিত কাণ্ড নিয়ে তোলপাড় চলছে সারা দেশে। ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারদের সঙ্গে অসদাচরণ করায় ইতিমধ্যে শাস্তিও পেয়েছেন তিনি। তিন ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে তাকে।

তবে এর আগে সাকিবের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সেই সিদ্ধান্ত নিতে শনিবার রুদ্ধশ্বাস সময় পার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্রিকেট আইনের বইয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা থাকলে ৩৪ বছর বয়সী অলরাউন্ডারের বিরুদ্ধে শাস্তি নেওয়ার ব্যাপারে যেন গড়িমসি ভাব ছিল তাঁদের।

শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় বিসিবির মিডিয়া কমিটির পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন ধানমন্ডিতে সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনামের অফিসে অনুষ্ঠিত হবে।

সেই মতে সংবাদকর্মীরা সেখানে যাওয়ার পথে, সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে একই সূত্রে জানতে পারা যায়, সেই সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে। কিন্তু এর মিনিট দশেক পরেই দেখা যায়, কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বিসিবি সভাপতির বাসভবনের গ্যারেজে কাজী ইনাম ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ সম্মেলন করছেন। এ ব্যাপারে জালাল ইউনুস জানান, ‘সংবাদকর্মীরা ওখানে এসেছে ভেবে আমরা গুলশানেই প্রেসের সঙ্গে কথা বলেছি।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন