1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আড়াই দিনেই ওয়েস্ট ইন্ডিজকে হারাল দক্ষিণ আফ্রিকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

আড়াই দিনেই ওয়েস্ট ইন্ডিজকে হারাল দক্ষিণ আফ্রিকা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

আড়াই দিনেই টেস্ট জয় দক্ষিণ আফ্রিকার। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ৬৩ রানে হারাল প্রোটিয়ারা।

শনিবার দারুণ এই জয় নিশ্চিত করে ডিন এলগারের দল।

প্রথম ইনিংসে ক্যারিবিয়রা মাত্র ৯৭ রানে গুটিয়ে যায়। পরে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৩২২ রান করে। কুইন্টন ডি কক অপরাজিত ১৪১ রান করেন। পরে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে ১৬২ রানেই অলআউট হয়ে যায়।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ভাঙার দায়িত্ব পালন করেন লুঙ্গি এনগিদি ও আনরিখ নরকিয়া। লুঙ্গি ৫টি ও নরকিয়া ৪টি উইকেট নেন।

আর দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানদের বিধ্বস্ত করেন কাগিজো রাবাদা ও নরকিয়া। যার মিলিত ফল, আড়াই দিনেই প্রোটিয়াদের টেস্ট জয়। রাবাদা ৫টি ও নরকিয়া নেন ৩ উইকেট। কেশভ মহারাজ পেয়েছেন ২ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬২ রান করেন রোস্টন চেজ। বাকি সবার স্কোর বিশের নিচে।

ম্যাচসেরা হয়েছেন ডি কক।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন