1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জয়ের অপেক্ষায় নিউজিল্যান্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

জয়ের অপেক্ষায় নিউজিল্যান্ড

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ১৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

এজবাস্টন টেস্টে ইংল্যান্ডকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিচ্ছে না নিউজিল্যান্ড। প্রথম টেস্ট ড্র করার পরে এবার দ্বিতীয় টেস্টে বেশ চেপে ধরেছে স্বাগতিকদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নিজেদের আত্মবিশ্বাসটা বেশ ভালোভাবেই বাড়িয়ে নিচ্ছে কিউইরা।

শনিবার এজবাস্টন টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে থাকা নিউজিল্যান্ড অতি নাটকীয় কিছু না ঘটলে বড় জয় পেতে যাচ্ছে নিশ্চিত।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ ভেঙে দিয়েছে নিউজিল্যান্ডের বোলাররা। ৪১ ওভার বল করে ৯উইকেট তুলে নিয়েছে তারা। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ১২২ রান তুলতে পেরেছে নিউজিল্যান্ড।

ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে তাদের প্রথম ইনিংসে ৩০৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে তোলে ৩৮৮ রান। অর্থাৎ প্রথম ইনিংসে ৮৫ রানে এগিয়ে ছিল কিউইরা।

ইংলিশরা দ্বিতীয় ইনিংসের ব্যর্থতায় ৯ উইকেট হারিয়ে লিড জমা করতে পেরেছে মাত্র ৩৭ রানের। চতুর্থ দিনের শুরুতে ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে নামবেন ওলি স্টোন ও জেমস অ্যান্ডারসন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন