1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘আমাদের ক্রীড়াঙ্গনের অবস্থা এখন চোরে চোরে মাসতুত ভাই’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

‘আমাদের ক্রীড়াঙ্গনের অবস্থা এখন চোরে চোরে মাসতুত ভাই’

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১২ জুন, ২০২১
  • ১৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

আম্পায়ার এলবিডব্লিউয়ের আবেদন নাকচ করে দেওয়ায় পা দিয়ে স্টাম্প ভেঙে ফেলছেন সাকিব আল হাসান।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি লিগে সাকিব আল হাসানের বিতর্কিত ঘটনার প্রসঙ্গে টেনে হকি তারকা ইমরান হাসান পিন্টু বলেছেন, ‘বেয়াদব খেলোয়াড় মাধ্যমে যদি কিছুটা পরিবর্তন হয়, তাহলে মন্দ কি।’

ফেইসবুকে দেওয়া স্ট্যাটাসে পিন্টু ক্রীড়াঙ্গনের বর্তমান চিত্রকে বর্ণনা করেছেন এভাবে, ‘আমাদের ক্রীড়াঙ্গনের অবস্থা এখন চোরে চোরে মাসতুত ভাই। সবার চামড়া গন্ডারের চেয়েও মোটা।’

সবশেষ হকি লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন পিন্টু। এই ডিফেন্ডার শনিবার তার ফেইসবুক স্ট্যাটাসে আরো লিখেন, ‘আমি বলব বর্তমানে আমাদের দেশে প্রতিটি ক্রীড়ায় যেমন চলছে, সেখানে বেয়াদব খেলোয়াড়ের মাধ্যমে যদি কিছুটা পরিবর্তন তাহলে মন্দ কি।’

শুক্রবার আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে তিন দফায় বিতর্কিত ঘটনার জন্ম দেন মোহামেডান অধিনায়ক সাকিব। প্রথমবার আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে লাথি মারেন স্টাম্পে। খানিক পর তিনটি স্টাম্প তুলে আছাড় মারেন। পরে মাঠ ছেড়ে যাওয়ার সময় অশালীন ভঙ্গি করেন আবাহনীর ড্রেসিং রুম বা গ্যালারির দিকে। সে সময় আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন ও সাকিব তেড়ে যান পরস্পরের দিকে।

এসব ঘটনার প্রেক্ষিতেই পিন্টু লিখেছেন, ‘অনেকে বলে প্রতিবাদ ভাষা এমন হওয়া উচিত না। আমি জানি না, যারা বলে তাদের ভাষা কেমন। যারা বলে তারা মনে হয় কমিটির লোক। এলাকার ক্রিকেট টুর্নামেন্টের কথা। কমিটির কোনো টিম থাকলে তাকে ফাইনালে থাকতে হবে, আর বাকিটা ইতিহাস।’

উল্লেখ্য হকি তারকা পিন্টু ক্রিকেটার সাকিবের ঘনিষ্ঠ বন্ধু। বিকেএসপিতে তারা একই সঙ্গে পড়েছেন। পিন্টু কি তবে বন্ধুকে সমর্থন করছেন? এ প্রশ্নের জবাবে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘বন্ধুকে সমর্থন না, ভুলটাকে আমি অসমর্থন করলাম।’

পিন্টু ব্যাখ্যা করেন, ‘বন্ধুর চেয়েও বড় ব্যাপার হচ্ছে, যে ভুলগুলো হয়ে আসছে আমাদের লিগে, যেটা আমরা ক্লাবগুলো ও খেলোয়াড় সাফার করি… ম্যাচের সময় টেম্পারটা এক থাকে না অনেক সময়। হারলে জবাব দিহিতা কিন্তু আমাদেরই দিতে হয়। ভুলকে অবশ্যই সমর্থন দেব না। কিন্তু যেটা সঠিক, সেটা তো বলতে হবে। কাউকে না কাউকে বলতে হবেই এক দিন না একদিন।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন