1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুশফিককে আউট না দেওয়ায় লাথি মেরে স্টাম্প ভাঙলেন সাকিব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মুশফিককে আউট না দেওয়ায় লাথি মেরে স্টাম্প ভাঙলেন সাকিব

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ২৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

লাথি মেরে স্টাম্প ভাঙলেন সাকিব
বিতর্ক যেন পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। ফের নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। আউট না দেওয়ায় লাথি মেরে স্টাম্প ভাঙলেন সাকিব।এবারের ঘটনা ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। শুক্রবার ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী বনাম মোহামেডানের ম্যাচে এমন বিতর্কিত কাণ্ড করলেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার।

বোলিংয়ে এসে আবাহনীর অধিনায়ক-উইকেটরক্ষক মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন জানান সাকিব। কিন্তু আম্পায়ার বলেন ‘নট আউট’। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে সঙ্গে সঙ্গে লাথি মেরে স্টাম্প ভাঙেন মোহামেডান অধিনায়ক। এরপর আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা যায় সাকিবকে।

নিজের প্রথম ওভার করতে এসে দ্বিতীয় বলে ছক্কা হজমের পর তৃতীয় বলে চার খান। তাতেই মেজাজ হারান তিনি। ষষ্ঠ বলটি মুশফিকের পায়ে লাগে। তাতে আউটের আবেদন জানালে আম্পায়ার সাড়া দেননি। দুই সেকেন্ডের ব্যবধানে স্টাম্পের ওপর রাগ ঝাড়েন তিনি।

লিগে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিতর্কের জন্ম দিলেন সাকিব। এর আগে জৈব-সুরক্ষা বলয় ভেঙে তিনি অনুশীলন করায় তদন্তের মুখে পড়ে তার ক্লাব মোহামেডান।

ম্যাচটিতে টসে জিতে সাকিবের ২৭ বলে ৩৭ রানের সুবাদে ৬ উইকেটে ১৪৫ রান করে মোহামেডান। জবাব দিতে নেমে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৫.৫ ওভারে ৩ উইকেটে ৩১ রান করেছে মুশফিকের দল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন