1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইউরো শুরুর আগে বিতর্ক, ইউক্রেনের জার্সি দেখে রেগে আগুন রাশিয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ইউরো শুরুর আগে বিতর্ক, ইউক্রেনের জার্সি দেখে রেগে আগুন রাশিয়া

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ইউক্রেনের জার্সি
মস্কোকে রাগিয়ে দিয়েছে ইউক্রেন। ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে দেশটি। টুর্নামেন্ট শুরুর আগে ইউক্রেনের এই জার্সিই উস্কে দিয়েছে বিতর্কের।

পূর্ব-ইউরোপের দেশটির হলুদ জার্সিতে সাদা বর্ডারে আঁকা রয়েছে একটি মানচিত্র। মানচিত্রটি ক্রিমিয়ার। জার্সিতে ক্রিমিয়াকে নিজেদের মানচিত্র হিসেবে দেখানোতে বিরোধিতা করছে রাশিয়া। এই ভূ-খন্ডকে নিজেদের দাবি করে ইউক্রেন।

তবে ২০১৪ সাল থেকে ক্রিমিয়ান উপদ্বীপ নিজেদের দখলে রেখেছে রাশিয়া। আন্তর্জাতিক স্বীকৃতি না পেলেও ক্রিমিয়াকে নিজেদের অঞ্চলের অংশ মনে করে ইউরোপের সবচেয়ে বড় দেশটি।

ইউক্রেনের জার্সিতে ক্রিমিয়ার মানচিত্রকে ‘রাজনৈতিক উস্কানি’ হিসেবে মনে করেন এক রাশিয়ান সংসদ সদস্য। তবে ইউক্রেনের জার্সিসহ ইউরোতে অংশগ্রহণ করতে যাওয়া বাকি দলগুলোর জার্সির অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে উয়েফা।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কিক-অফের আগে রবিবার ফেসবুক পেজে ইউক্রেনের জার্সি উন্মোচন করেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যান্ড্রি পাভেলকো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন