1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আলেক্সান্ডার-আর্নল্ডের পরিবর্তে ইংল্যান্ড দলে হোয়াইট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

আলেক্সান্ডার-আর্নল্ডের পরিবর্তে ইংল্যান্ড দলে হোয়াইট

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

লিভারপুলের ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের পরিবর্তে ইংল্যান্ডের ইউরো স্কোয়াডে ডাকা হয়েছে ব্রাইটনের ডিফেন্ডার বেন হোয়াইটকে।

গত সপ্তাহে অস্ট্রিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ১-০ গোলে জয়ের ম্যাচে অভিষেক হয় এই ২৩ বছর তারকার। এই ম্যাচেই ঊরুতে চোট পান আলেক্সান্ডার-আর্নল্ড।

রবিবার রোমানিয়ার বিপক্ষে টাইরন মিঙ্গসের পাশাপাশি সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে একাদশে জায়গা করে নেন হোয়াইট। প্রীতি ম্যাচটি ইংলিশরা জিতেছে ১-০ গোলে।

চোটে পড়ে ইউরোর স্কোয়াড থেকে ছিটকে যাওয়া আলেক্সান্ডার-আর্নল্ডের পরিবর্তে কাকে দলে নেমে তার সিদ্ধান্ত নিতে সময় নেন ইংল্যান্ড কোচ। সাউথগেটের হাতে বিকল্প হিসেবে ছিলেন এভারটনের ডিফেন্ডার বেন গডফ্রে ও সাউদ্যাম্পটনের অধিনায়ক জেমস ওয়ার্ড-প্রাউস। দুইজনই রোমানিয়ার বিপক্ষে ম্যাচে ছিলেন।

ইংল্যান্ড দলে স্ট্যান্ডবাই তালিকায় আরও আছেন জেসে লিংগার্ড ও ওলি ওয়াটকিন্স।

কোচ গ্যারেথ সাউথগেটের দল ইউরোতে ‘ডি’ গ্রুপে প্রথম ম্যাচ খেলবে ক্রোয়েশিয়ার, ওয়েম্বলি স্টেডিয়ামে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন