1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নয়্যারের সেঞ্চুরির ম্যাচে ৭-১ গোলের কথা মনে করালো জার্মানি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

নয়্যারের সেঞ্চুরির ম্যাচে ৭-১ গোলের কথা মনে করালো জার্মানি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

নয়্যারকে গার্ড অনার দিচ্ছে সতীর্থরা
দুই বছরের বেশি সময়ের পর আন্তর্জাতিক গোলের দেখা পেয়েছেন টমাস মুলার। ইউরোর মূল লড়াই শুরুর আগে জার্মানিও প্রস্তুতি সেরেছে লাটভিয়াকে ৭-১ গোলে উড়িয়ে।

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে প্রথমার্ধে গোল উৎসব শুরু করেন রবিন গোসেন। এরপর ম্যানচেস্টার সিটির ইলকে গুন্দোগান, বায়ার্ন মিউনিখের দুই তারকা মুলার ও সের্গে নাব্রি একে একে প্রতিপক্ষের জাল খুঁজে নেন। তার মধ্যে ৩৯তম মিনিটে আত্মঘাতী গোল হজম করে বসে লাটভিয়া।

দ্বিতীয়ার্ধে গোলদাতার তালিকায় নাম লেখান চেলসি স্ট্রাইকার টিমো ভেরনার ও বায়ার্নের লেরয় সানে। সপ্তম গোল হজমের আগে ৭৬তম মিনিটে একটি গোল শোধ করে লাটভিয়া। এই ম্যাচ দিয়ে প্রথম জার্মান গোলরক্ষক হিসেবে ১০০তম ম্যাচ খেলার মাইলফলক গড়লেন অধিনায়ক ম্যানুয়েল নয়্যার। ম্যাচ শুরুর আগে বায়ার্ন গোলরক্ষককে ‘গার্ড অব অনার’ দেন সতীর্থরা।

ইউরোর পরে জার্মানির দায়িত্ব ছাড়তে যাওয়া কোচ জোয়াকিম লো’র শিষ্যরা আগের ম্যাচে ১-০ গোলে ড্র করে ডেনমার্কের বিপক্ষে। তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা আসরে প্রথম ম্যাচ খেলবে ১৫ জুন, বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে। ‘এফ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ হলো পর্তুগাল ও হাঙ্গেরি।

লাটভিয়ার বিপক্ষে এই জয় যেন ২০১৪ বিশ্বকাপের সেই স্মৃতিই মনে করিয়ে দিল জার্মানি। সেই আসরের বিশ্ব চ্যাম্পিয়নরা বেলো হরিজন্তের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে কাঁদিয়ছিল ৭-১ গোলে উড়িয়ে দিয়ে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন