1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশ-ভারত লড়াই শুরু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

বাংলাদেশ-ভারত লড়াই শুরু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে সোমবার রাত ৮টায় শুরু হয়েছে ম্যাচটি।

দুই দলের কেউই এখনো বাছাই পর্বে কোনো ম্যাচ জেতেনি। ‘ই’ গ্রুপে ছয় ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ভারত গ্রুপের চতুর্থ স্থানে। তলানিতে থাকা বাংলাদেশের সমান ম্যাচে প্রাপ্তি দুই পয়েন্ট। এ ম্যাচে দুই দলই নেমেছে পূর্ণ পয়েন্টের জন্য।

গত ‍বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে ১-১ ড্র করে বাংলাদেশ। একই দিনে বিশ্বকাপের স্বাগতিক কাতারের কাছে ১-০ গোলে হারে ভারত। বাছাই পর্বে বাংলাদেশ প্রথম পয়েন্ট পেয়েছিল এই ভারতের বিপক্ষেই। প্রথম লেগে সল্ট লেকে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ ড্র হয়।

বিশ্বকাপ বাছাইয়ের পরের পর্বে খেলার কোনো সম্ভাবনাই নেই দুই দলের। তবে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বে সরাসরি খেলার জন্য জয়ের বিকল্প নেই দু’দলের সামনে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন