1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কোপা আমেরিকা নিয়ে রিও মেয়রের হুমকি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

কোপা আমেরিকা নিয়ে রিও মেয়রের হুমকি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

করোনা পরিস্থিতি আবারো ভয়াবহ রূপ নিলে নিজ শহরে কোপা আমেরিকা ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের ঐতিহাসিক শহর রিও ডি জেনিরোর মেয়র এডুয়ার্ডো পেস।

১৩ জুন থেকে ব্রাজিলে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ এই আসর। কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে সাপ্তাহিক স্বাস্থ্য ব্রিফিংয়ে মেয়র বলেন, ‘কোপা আমেরিকা আয়োজনে আমি বাড়তি কোন সুবিধা খুঁজে পাচ্ছিনা। আমরা এই টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আগ্রহ জানাইনি। তোমরা যদি আমার মতামত জানতে চাও, তবে আমি একটা কথাই বলব, এই ধরনের একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য এটি মোটেই সঠিক কোন সময় না। কোভিড পরিস্থিতি খারাপ হলে এই শহরে যেকোন সময় ম্যাচ বাতিল করতে আমি একটু দ্বিধা বোধ করবোনা।’

মেয়র আরো জানিয়েছেন ব্রাজিলিয়ান লিগ, কোপা লিবারেটেডরসের মত ঘরোয়া ক্লাব ম্যাচগুলো রিওতে রুদ্ধদ্বার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এই নিষেধাজ্ঞা ১৪ জুন পর্যন্ত বহাল রয়েছে। কিন্তু তার একদিন আগেই ব্রাসিলিয়ায় কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। পরিস্থিতির অবনতি হলে এই নিষেধাজ্ঞা আরো বাড়তে পারে।

পেস জানিয়েছেন টুর্নামেন্ট আয়োজন নিয়ে আয়োজক সংস্থা একবারের জন্য মিউনিসিপ্যাল হেলথ অথরিটির সাথে কোন যোগাযোগ করেনি।

কোপা আমেরিকার আটটি ম্যাচ রিওতে অনুষ্ঠিত হবার কথা রযেছে। এর মধ্যে নিল্টন সান্তোস স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম চিলির ম্যাচ দিয়ে রিওতে ১৪ জুন কোপা আমেরিকা শুরু হচ্ছে। এই স্টেডিয়ামে সেমিফাইনালসহ আরো সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে শহরের ঐতিহাসিক স্টেডিয়ামে মারাকানা স্টেডিয়ামে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন