1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুশফিক-নাঈমে আবাহনীর টানা তিন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

মুশফিক-নাঈমে আবাহনীর টানা তিন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টিতে টানা তিন জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। অধিনায়ক মুশফিকুর রহিম ও ওপেনার মোহাম্মদ নাঈমের ব্যাটে ভর করে শনিবার ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে দলটি।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টির কারণে ১১ ওভারে নেমে আসে। ১০২ রানের লক্ষ্যে খেলতে নামা আবাহনী ৭ বল বাকি থাকতেই ৯ উইকেটের জয় তুলে নেয়।

লক্ষ্য তাড়া করতে নেমে নাঈম ও মুনিম শাহরীয়ার ৩.৩ ওভারে যোগ করে ৩৮ রান। মুনিমকে (১২ বলে ২৫) ফিরিয়ে জুটি ভাঙেন হাবিবুর রহমান। এরপর মুশফিক যোগ দেন নাঈমের সঙ্গে। দুজন দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

নাঈম ২৬ বলে ১টি করে চার ও ছক্কায় অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলেন। মুশফিক ২১ বলে ৬ চারে অপরাজিত ৩৭ রান করেন।

এর আগে অধিনায়ক মিজানুর রহমান ভালো শুরু এনে দেন ব্রাদার্সকে। জুনায়েদ সিদ্দিকিকে নিয়ে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৩৮ রান। সেখান থেকে ৫১/৫ পরিণত হয় দলটি। তানজিম হাসান সাকিবের তোপে এই হাল হয় ব্রাদার্সের।

১৪ বলে ২০ রান করা মিজানুরকে প্রথম শিকার বানান সাকিব। ষষ্ঠ ওভারে পর পর দুই বলে মাইশুকুর (০) ও রাহাতুলকে (০) তুলে নেন আরাফাত সানি। এরপর জুনয়াদে ও হাবিবুরকে অষ্টম ওভারে পর পর দুই বলে তুলে নেন তানজিম সাকিব। জুনায়েদ ২৩ বলে ২০ রান করেন। হাবিবুর ৭ বলে করেন ৪ রান।

পরে আলাউদ্দিন বাবুর ১০ বলে ২৪ ও জাহিদুজ্জামানের ১০ বলে ২৫ রানে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করা ব্রাদার্স। আবাহনীর পক্ষে তানজিম সাকিব সর্বাধিক ৩টি এবং আরাফাত সানি ২ উইকেট নেন।

এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আবাহনী। অন্যদিকে আসরে প্রথম আসরের স্বাদ পাওয়া ব্রাদার্সের পয়েন্ট ৩। তিন ম্যাচ খেলে একটি করে জয় ও হার তাদের। তাদের অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন