1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বড় জয়ে ইউরোর প্রস্তুতি সারল ইতালি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বড় জয়ে ইউরোর প্রস্তুতি সারল ইতালি

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ওয়ার্ম-আপ ম্যাচে বড় জয় পেয়েছে ইতালি। বোলোনায় চেক প্রজাতন্ত্রকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আজ্জুরিরা।

এই নিয়ে টানা ৮ ম্যাচে জয় পেলো চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যার মধ্যে একটি গোলও হজম করেনি রবার্তো মানচিনির দল।

চেকদের বিপক্ষে ২৩তম মিনিটে ইতালিকে এগিয়ে দেন সিরো ইমোবিলে। জোর্গিনহোর পাসে ৪২তম মিনিটে আজ্জুরিদের ব্যবধান বাড়ান নিকোলো বেরেল্লা। ৬৬তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন লরেঞ্জো ইনসিনিয়ে। ইমোবিলের পাস থেকে নিজের ৩০তম জন্মদিনে গোলের দেখা পেলেন এই নাপোলি ফরোয়ার্ড। ৭৩তম মিনিটে ইনসিনিয়ের পাসে ইতালির চতুর্থ গোলটি করেন ডমিনিকো বেরার্দি।

এই ম্যাচ আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছে বেরার্দির সাসৌলো সতীর্থ জিয়াকোমো রাসপাদোরির। ম্যাচের ১২ মিনিট বাকি থাকতে ইমোবিলের পরিবর্তে মাঠে নামেন এই ২১ বছর বয়সী ফরোয়ার্ড।

কোচ মানচিনির আজ্জুরিরা আগামী শুক্রবার ইউরোর উদ্বোধনী ম্যাচে আতিথেয়তা দেবে তুরস্ককে। ২০১৮ সালের পর থেকে একটি ম্যাচও হারেনি ইতালি।

‘এ’ গ্রুপে আজ্জুরিদের বাকি দুই প্রতিপক্ষ ওয়েলস ও সুইজারল্যান্ড। চেক প্রজাতন্ত্র পড়েছে ‘ডি’ গ্রুপে। তাদের তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ক্রোয়েশিয়া।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন