1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নেইমার-রিচার্লিসনের গোলে ইকুয়েডরকে হারাল ব্রাজিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

নেইমার-রিচার্লিসনের গোলে ইকুয়েডরকে হারাল ব্রাজিল

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২-০ গোলে হারিয়েছে ইকুয়েডরকে।

শনিবার পোর্তো আলেগ্রের স্তাদিও বেইরা-রিওতে পুরো ম্যাচে নিজেদের দাপট ধরে রাখে ব্রাজিল। আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তনের ম্যাচ জ্বললেন নেইমার। প্রথমার্ধে গোল না পেলেও বিরতি থেকে ফিরেই দলের প্রথম গোলে অবদান রাখেন তিনি।

পিএসজি তারকার পাস থেকে ৬৫তম মিনিটে বুলেট গতির শটে ব্রাজিলকে এগিয়ে দেন এভারটন ফরোয়ার্ড রিচার্লিসন। এরপর গোল শোধ করতে চেষ্টা করে ইকুয়েডর। কিন্তু দানিলো-মিলিতাও-মারকুইনহোস-সান্দ্রোদের দিয়ে গড়া কোচ তিতের রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি ইকুয়েডর।

উল্টো শেষ মুহূর্তে দ্বিতীয় গোল হজম করে বসে তারা। যোগ করা চতুর্থ মিনিটে পেনাল্টি পায় সেলেকাওরা। সহজে স্পট-কিক থেকে জাল খুঁজে নেন নেইমার।

এই নিয়ে টানা ৫ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে ব্রাজিল। দুইয়ে থাকা চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে তাদের পয়েন্ট পার্থক্য ৪। ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইকুয়েডর।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন