1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চেলসির সঙ্গে চুক্তি বাড়ালেন কোচ টুখেল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

চেলসির সঙ্গে চুক্তি বাড়ালেন কোচ টুখেল

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
চেলসির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন টমাস টুখেল। ২০২৪ সাল পর্যন্ত স্টামফোর্ড ব্রিজে থাকবেন ৪৭ বছর বয়সী জার্মান কোচ।

ফ্রাঙ্ক ল্যাম্পার্ড বরখাস্ত হওয়ার পর জানুয়ারিতে চেলসিতে যোগ দেন টুখেল। শুরুতে তিনি ব্লুজদের সঙ্গে ১৮ মাসের চুক্তি করেন। সেই চুক্তি এখন গিয়ে ঠেকল আর দুই বছরে।

টুখেলের অধীনে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে চেলসি। ল্যাম্পার্ডের সময় ধুঁকতে থাকা ব্লুজরা প্রিমিয়ার লিগ অভিযান শেষ করেছে চতুর্থ স্থানে থেকে।

চেলসির সঙ্গে চুক্তি বাড়ানোর পর টুখেল বলেন, ‘আরও অনেক কিছু করার আছে এবং আমরা বড় লক্ষ্য ও প্রত্যাশা নিয়ে আমাদের পরবর্তী পদক্ষেপের দিকে তাকাচ্ছি।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন