1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জুভেন্তাসের বিপক্ষে গোলটাই সেরা: রোনালদো - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জুভেন্তাসের বিপক্ষে গোলটাই সেরা: রোনালদো

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ক্রিস্তিয়ানো রোনালদো।

ক্লাব ফুটবলে জিতেছেন বড় বড় সব ট্রফি। তবে দেশের হয়ে ইউরো জেতা তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি। পর পর দুটি ইউরো কাপে দেশের নেতৃত্ব দেওয়া তার কাছে ভীষণ আবেগময় ব্যাপার। ক্যারিয়ার জুড়ে ৭৭৭ গোল করেছেন। তবে ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের হয়ে জুভেন্তাসের বিপক্ষে করা গোলটাই তার সেরা। দেশের হয়ে ইউরো কাপে নেমে পড়ার আগে এমনই খোলামেলা ক্রিস্তিয়ানো রোনালদো।

একদিকে ইউরো কাপ ধরে রাখার চ্যালেঞ্জ। অন্য দিকে, সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের হাতছানিও। সব মিলিয়ে এই ইউরো কাপ রোনালদোর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ হতে চলেছে।

পর্তুগাল অধিনায়ক বলছেন, ‘গত ইউরো কাপের শুরুতে দারুণ খেলছিলাম। কিন্তু তার পর চোট পেয়ে যাই। যে কারণে আমি ফাইনালটা পুরো খেলতে পারিনি। তার পরও আমরা ট্রফিটা জেতার পর কান্নায় ভেঙে পড়েছিলাম। ওই মাত্রায় খুশি আর কখনো হইনি। কারণ, ওটাই ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি। গত বারের মতো এ বারও আমি নেতৃত্ব দেব দেশের। এটা যেমন বিরাট সম্মানের, তেমনই ট্রফিটা জেতাও গুরুত্বপূর্ণ।’

ক্যারিয়ারে সব মিলিয়ে ৭৭৭ গোল করেছেন সিআর সেভেন। মজার ব্যাপার হল, তার জার্সি নম্বরও ৭। এত গোলের মধ্যে থেকে কোনটাকে সেরা বাছবেন রোনালদো?

পর্তুগিজ ফুটবলারের কথায়, ‘২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে আমার এখনকার টিম জুভেন্তাসের বিরুদ্ধে যে গোলটা করেছিলাম, ওটাই আমার সেরা গোল। আমার অত্যন্ত প্রিয় বন্ধু ও গ্রেট গোলকিপার বুঁফোকে টপকে করেছিলাম গোলটা।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন