1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সেরা ফরোয়ার্ড রোনালদো, মৌসুম সেরা লুকাকু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

সেরা ফরোয়ার্ড রোনালদো, মৌসুম সেরা লুকাকু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ইতালিয়ান লিগ সিরি আয় ২০২০-২১ মৌসুমে দুর্দান্ত খেলেছেন রোমেলু লুকাকু। ইন্তারের শিরোপা জয়ে রেখেছেন বড় ভূমিকা। অন্যদিকে জুভেন্তাস দল হিসেবে সমর্থকদের প্রত্যাশা মেটাতে না পারলেও ক্রিস্তিয়ানো রোনালদো ছিলেন উজ্জ্বল। যার স্বীকৃতি পেলেন এই দুই তারকা।

সদ্য শেষ হওয়া সিরি আর ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার্স’ এর তালিকা প্রকাশ হয়েছে। সোমবার নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে আসর সেরাদের নাম ঘোষণা করে সিরি আ। যেখানে মৌসুমের সেরা ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন রোনালদো। অন্যদিকে লুকাকু হয়েছেন মৌসুমের খেলা খেলোয়াড়।

রোনালদো সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থেকে আসর শেষ করেন। ৩৩ ম্যাচে ২৯ গোল করেন পর্তুগিজ তারকা। বেলজিয়ামের স্ট্রাইকার লুকাকু ৩৬ ম্যাচে ২৪ গোল করে ছিলেন দ্বিতীয় স্থানে। তবে এসিস্টে রোনালদোর চেয়ে এগিয়ে ছিলেন লুকাকু (১১)। যা তাকে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি এনে দিয়েছে।

সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন আতালান্তার ক্রিস্তিয়ান রোমেরো। আর্জেন্টাইন এই ডিফেন্ডার জুভেন্তাস থেকে ধারে খেলেছেন তৃতীয় হওয়া দলটিতে। সেরা মিডফিল্ডার হয়েছেন লুকাকুর ইন্তার সতীর্থ নিকোলো বারেল্লা। ১৪ ম্যাচ জাল অক্ষত রাখা এসি মিলানের জানলুইজি দোন্নারুম্মা হয়েছেন সেরা গোলরক্ষক। ফিওরেন্তিনার স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ জিতেছেন সেরা অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়ের পুরস্কার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন