1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আগুয়েরোর পর সিটি থেকে গার্সিয়াকে ফেরালো বার্সা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

আগুয়েরোর পর সিটি থেকে গার্সিয়াকে ফেরালো বার্সা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
আরেকটি ফ্রি-এজেন্ট চুক্তি করেছে বার্সেলোনা। সোমবার সার্জিও আগুয়েরোর সঙ্গে দুই বছরের চুক্তির পর ম্যানচেস্টার সিটি থেকে আরেক তারকাকে এনেছে কাতালান জায়ান্টরা। সেন্টার-ব্যাক এরিক গার্সিয়াকে দলে নিল বার্সা। খবর স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।

গার্সিয়াকে ঘরে ফেরানোর বিষয়টি নিশ্চিত করেছে বার্সা। মঙ্গলবার নিজেদের অফিশিয়াল টুইটার পেজে স্প্যানিশ ডিফেন্ডারের এক ভিডিও পোস্ট করে ক্লাবটি ক্যাপশনে লিখেছে, ‘বাড়ি সেখানে, যেখানে হৃদয়।’

বার্সার সঙ্গে ২০ বছর বয়সী ডিফেন্ডারের সম্পর্ক অবশ্য বেশ পুরোনো। বার্সার বিখ্যাত লা মাসিয়া একাডেমি থেকে পরে ইংল্যান্ডে পাড়ি জমান তিনি। এবার যেন জেরার্ড পিকের মতো ফের ঘরে ফিরছেন গার্সিয়া। পিকেও লা মাসিয়া থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। পরে ঘরে ফিরে রক্ষণভাগের দায়িত্ব নেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

বার্সা আশাবাদী, পিকের মতো গার্সিয়াও গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে ক্যাম্প ন্যুয়ে। বর্তমানে সেন্ট্রাল ডিফেন্সে শক্তি বাড়াতে চেষ্টা করছে কাতালান জায়ান্টরা। যার কারণে গার্সিয়াকে ফেরানো।

গার্সিয়াকে ফেরানোর বিষয়ে বার্সা জানায়, ‘তার সামনে খুব ভালো ভবিষ্যৎ, সে এমন এক ডিফেন্ডার যার সঙ্গে বার্সার খেলার স্টাইলে মিল আছে।’

বার্সার সঙ্গে গার্সিয়ার চুক্তি চলবে ২০২৬ সাল পর্যন্ত। তার রিলিজ ক্লজ রাখা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো। ক্যাম্প ন্যুয়ে তাকে উপস্থাপন করা হবে বৃহস্পতিবার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন